মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিলিস্তিনের পক্ষে সমর্থনকে শুভেচ্ছা জানিয়ে ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে লাগাতার শিশু ও ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বরোচিত, নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও চলমান নির্যাতন বন্ধের জন্য ওআইসি ভুক্ত সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে স্থানীয় সমাধানে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহবানে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।
শনিবার বিকেলের দিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুলের নেতৃত্বে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিল শেষ করা হয়। পরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান প্রমুখ। এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।