বর্তমান পরিপ্রেক্ষিত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 26, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদ সরফরাজ হোসেন মৃদুল।২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাত্পর্য ” শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আ:মালেক,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমান প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।