মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর: বিসিবি‘র উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলা একাদশ জয় লাভ করেছে।
মঙ্গলবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্টিত খেলায় চুয়াডাঙ্গা জেলা একাদশ ২৮ রানে কুষ্টিয়া জেলা একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গা জেলা একাদশ ৪৬ ওভারে ১৫৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আশরাফুল সর্বোচ্চ ৪৫ রান করেন। কুষ্টিয়ার পক্ষে সোহেল রানা ৪ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে কুষ্টিয়া জেলা একাদশ ৪৫ ওভার ২ বলে সবক’টি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের পক্ষে সৈয়দ এমরান ৪৬ রান করেন। চুয়াডাঙ্গার পক্ষে নাহিদ হাসান ৩ টি উইকেট লাভ করেন।