খেলাধুলা

ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেটে ঝিনাইদহ একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

November 22, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর: বিসিবি’র উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ঝিনাইদহ জেলা একাদশ জয় লাভ করেছে। বুধবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ঝিনাইদহ জেলা একাদশ এক উইকেটে কুষ্টিয়া জেলা একাদশকে পরাজিত করে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কুষ্টিয়া জেলা একাদশ ৪২ ওভারে ১৩৫ রান করে  সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সানোয়ার সর্বোচ্চ ৩৮ রান করেন।

ঝিনাইদহ’র পক্ষে আলমগীর সর্দ্দার ৪ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে ঝিনাইদহ জেলা একাদশ ৪৮ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে জাফর উল্লাহ সর্বোচ্চ ৩৯ রান করেন। কুষ্টিয়ার পক্ষে বেলায়েত ও কামরান ২ টি করে উইকেট লাভ করেন।