মেহেরপুর নিউজ, ০২ মার্চ:
মেহেরপুর সদর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পথে এ্যাড. ইয়ারুল ইসলামকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, পৌর কাউন্সিলর জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, আল মামুন, স্বেচ্ছা সেবক লীগ নেতা মাহাফুজুর রহমান পোলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কমর উদ্দীন, উপজেলা সভাপতি ইকবাল হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।