টপ নিউজ

ইয়েস বিডি’র এসজিডি বাস্তবায়নে যুব সমাজের অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

March 22, 2021

এস এম মেহেরাব হোসেন:

আইন ও সালিশ কেন্দ্র (এসকে) ও ইয়েস বাংলাদেশ আয়োজিত প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় তিনদিনব্যাপী এসজিডি মনিটরিং ও রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সাভার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে গত ১৭ই মার্চ থেকে শুরু করে দুই ভাগে ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেন ওয়াই মুভস প্রজেক্ট, আইন ও সালিশ কেন্দ্র এবং ইয়েস বাংলাদেশ। প্রশিক্ষণে প্রথমে ১৭ থেকে ২০ মার্চ এবং পরে ২০ থেকে ২২ মার্চ দ্বিতীয় ভাগে দেশের ৬৪ জেলার মোট ১২০ জন যুবক যুবতী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ছয় দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসজিডি মনিটরিং বিষয়ক কনসালটেন্ট সায়মা চৌধুরী এবং তৌফিকুল ইসলাম খান। এসময় ৬৪ জেলার যুবদের এসজিডি মনিটরিং ও রিপোর্টিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন তারা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্লান ইন্টার্নেশনাল বাংলাদেশের ওয়াই মুডস প্রজেক্ট এর ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট সৈয়দা হোসনে কাদেরী মালা, প্রজেক্ট ম্যানেজার রাজিয়া সুলতানা, আইন ও সালিশ কেন্দ্র (এএসকে) এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ আশিক আহমেদ, ন্যাশনাল ইয়ুথ অর্গানাইজেশন ইয়েস বাংলাদেশে এর সভাপতি শামীম আহমেদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। অসহায় শিশু ও ইয়ুথ দের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করেন তারা।