মেহেরপুর নিউজ ২৪ ডট কম , ০৪ নভেম্বর :
অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপী ঈদ গাহ মাঠে মাটি ভরাট কাজ শুরু হয়েছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ কুমার সেন আমঝুপী ঈদ গাহ মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন। একই সাথে ইসলামনগর মাদ্রাসা সংলগ্ন গর্ত ভরাট কাজেরও উদ্ধোধন করা হয়েছে।