মেহেরপুর নিউজ:
শুক্রবার অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরে মেহেরপুর জেলা প্রশাসক পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা কে কোথায় নামাজ পড়বেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ঢাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে মেহেরপুর কোট জামে মসজিদে, পুলিশ সুপারএসএম মুরাদ আলি পুলিশের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পুলিশ লাইন্স মসজিদে ঈদের নামাজ আদায় করবেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের, পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন পিয়াদা পাড়া জামে মসজিদে, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বাস স্ট্যান্ড জামে মসজিদ ঈদের নামাজ আদায় করবেন।মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বোসপাড়া আল ফালাহ জামে মসজিদ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।