বর্তমান পরিপ্রেক্ষিত

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইফা’র আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 20, 2021

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া এবং শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার দুপুরের দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর নূরানী মাদ্রাসার শিক্ষক শাহ আলম। পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং দোয়া অনুষ্ঠিত হয়।