বর্তমান পরিপ্রেক্ষিত

ঈদ উপলক্ষে মেহেরপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন

By Meherpur News

March 17, 2026

মেহেরপুর নিউজঃ নির্বাচনী এলাকাভিত্তিক প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার হতে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অসহায়, গরীব ও দুস্থ জনগণের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামির আমির মোঃ তাজউদ্দীন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মেহেরপুর-১ আসনের (মেহেরপুর সদর ও মুজিবনগর) ১ হাজার অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, আমঝুপি ইউনিয়ন আমির জাব্বারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।