বর্তমান পরিপ্রেক্ষিত

উজলপুরের বাইপাস সড়কের রাস্তায় ভাঙ্গন

By মেহেরপুর নিউজ

February 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার উজলপুরের বাইপাস সড়কের উজলপুর কুঠিপাড়া রাস্তাটিতে ভাঙ্গন শুরু হয়েছে। সরেজমিন দেখা গেছে উজলপুর কুঠি পাড়ায় পাকা রাস্তা সংলগ্ন পুকুরের কারণে অনেকাংশ ভেঙে পড়েছে।

ফলে সেখানে যান সহ জনজীবন চলাচলে ঝুঁকি বেড়েছে। সদর উপজেলার শোলমারী কুঠিপাড়া- উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঝামাঝি কুঠিপাড়ার ওই স্থানে সামান্য গর্ত থেকে শুরু করে বর্তমানে রাস্তার অর্ধেক জুড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলের ঝুঁকি বেড়েছে। সড়কটি সংস্কার করার জন্য এলাকাবাসীর জোর দাবি জানিয়েছেন।