বর্তমান পরিপ্রেক্ষিত

উজলপুরে ব্যাচভিত্তিক ফুটবল টুনামেন্টের খবর

By মেহেরপুর নিউজ

June 22, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার উজলপুর নবজাগরণ ক্লাবের উদ্যোগে ব্যাচভিত্তিক ফুটবল টুনামেন্টে ২০০৩ এসএসসি ব্যাচ, ২০১৮ ব্যাচ নিজ নিজ খেলাই জয়লাভ করে।

শনিবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় এসএসসি ২০০৩ ব্যাচ ১-০ গোলে ২০১৭ এসএসসি ব্যাচকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ২০১৮ এসএসসি ব্যাচ টাইব্রেকারে ৩-২ গোলে ২০০৩ এসএসসি ব্যাচকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি অমীমাংসিতভাবে শেষ হওয়ায় খেলাটির টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়।