বর্তমান পরিপ্রেক্ষিত

উজলপুরে ব্যাচভিত্তিক ফুটবল টুনামেন্টে ২০১৮ এসএসসি ব্যাচ ফাইনালে

By মেহেরপুর নিউজ

June 24, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার উজলপুর নবজাগরণ ক্লাবের উদ্যোগে ব্যাচভিত্তিক ফুটবল টুনামেন্টে ২০১৮ এসএসসি ব্যাচ ২য় দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় ২০১৮ এসএসসি ব্যাচ ২-০ গোলে এসএসসি ২০১৬ ব্যাচকে পরাজিত করে। খেলার প্রথম অর্ধে রুবেল গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধ আতিক গোল করে দলের জয় নিশ্চিত করেন।