বর্তমান পরিপ্রেক্ষিত

উজলপুর মাঃ বিঃ অবঃ প্রধান শিক্ষক ইদ্রিস আলীকে অবসরপ্রাপ্ত চেক প্রদান

By মেহেরপুর নিউজ

March 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলীকে অবসর গ্রহণকালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজারে প্রধান শিক্ষক ইদ্রিস আলীকে চেক বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলীকে ৯০ হাজার টাকা চেক তুলে দেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক সাহারুল ইসলাম, শফিকুল ইসলাম, শাজাহান আলী, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।