বর্তমান পরিপ্রেক্ষিত

উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

June 19, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ও দোয়া অনুষ্ঠান।

রবিবার দুপুরের দিকে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়নের সদস্য গোলাম হোসেন, রহিমা খাতুন প্রমুখ। পরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।