বর্তমান পরিপ্রেক্ষিত

উজ্জলপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের বিদ্যালয়ে মা সমাবেশ

By মেহেরপুর নিউজ

August 22, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হুদার সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নুর তাজুল ইসলাম। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায় সেখানে কয়েকটি গাছের চারা রোপণ করেন।