বর্তমান পরিপ্রেক্ষিত

উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সততা স্টোরের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 01, 2017

মেহেরপুর নিউজ, ০১ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ক্লাবের উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রথকি শিক্ষা কর্মকর্তা জেসের আলী, উপজেলা কর্মকর্তা আপিল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমান, প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমিন, সহকারী শিক্ষক তাওফিক বারী, রুবানা জাহিন জারা, আহামেদ রাজিব খান সেখানে উপস্থিত ছিলেন।