বর্তমান পরিপ্রেক্ষিত

উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 01, 2017

মেহেরপুর নিউজ, ০১ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলা পরিষদ ও উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মিড ডে মিল-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আবু হানিফ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রথকি শিক্ষা কর্মকর্তা জেসের আলী, উপজেলা কর্মকর্তা আপিল উদ্দিন।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমিন, সহকারী শিক্ষক তাওফিক বারী, রুবানা জাহিন জারা, আহামেদ রাজিব খান।