বর্তমান পরিপ্রেক্ষিত

উদ্ধার হওয়া আমেরিকান কাল শকুন অবমুক্ত

By মেহেরপুর নিউজ

April 10, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৪ টি আমেরিকান কাল শকুন (ব্লাক ভালচার) আকাশে অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে থেকে আমেরিকান কাল শকুন অবমুক্ত করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার আমেরিকান কাল শকুন ৪ অবমুক্ত করেন। আগের দিন সন্ধ্যার দিকে মেহেরপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে আমেরিকান কাল শকুন উদ্ধার করেন এবং ৩ পাচারকারী আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৩ পাচারকারীর ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।