টপ নিউজ

উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে মেহেরপুরে বর্ণাঢ্য অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 07, 2021

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৭ ই মার্চ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে মেহেরপুর সদর থানার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, বেলুন উড়ানো পায়রা উড়ানো, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

রবিবার বিকালে মেহেরপুর সদর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য ।

বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার শরিফ ইকবাল, ইউপি চেয়ারম্যান শাহজামান,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী,উপজেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমদ মিরন,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান প্রমূখ। পরে সেখানে কেক কাটা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। এর আগে পুলিশ সুপার এস এম মুরাদ আলি সেখানে বেলুন এবং শান্তির প্রতিক কবুতর উড়ান।