বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কে সামনে রেখে গণসংযোগ

By মেহেরপুর নিউজ

April 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কে সামনে রেখে গণসংযোগ করেছেন মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা এবং জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন।

মঙ্গলবার দুপুরের দিকে কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে সেলিম রেজা ও ইমতিয়াজ হোসেন মিরন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।