মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে নৌকার পক্ষে প্রচারনা, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নে ১ নং ওয়ার্ড শিশুবাগান পাড়া এবং মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, আনন্দবাস গ্রামে নৌকার প্রচারণা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ গঠনে শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম,বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার । পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নে ১ নং ওয়ার্ড শিশুবাগান পাড়া এবং মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, আনন্দবাস গ্রামে গণসংযোগ করেন।