বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলামের গণসংযোগ ও মতবিনিময়

By মেহেরপুর নিউজ

May 06, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাসের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করেছেন।

শনিবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দীন বিশ্বাসের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে দুই উপজেলা চেয়ারম্যান রাজনৈতিক বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আনন্দবাস গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগ কালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা,জসিউর রহমান বকুল, সোভন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।