মেহেরপুর নিউজ:
মুজিব বর্ষের গৃহ নির্মাণে চৌহদ্দি জটিলতা নিরসনে যৌথ সার্ভে ও পরিদর্শন করেছে সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার সকালের দিকে সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন মেহেরপুরের বিভিন্ন এলাকায় গৃহ নির্মাণের চৌহদ্দি জটিলতা নিরসনে এ পরিদর্শন করেন। এসময় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ তার সঙ্গে ছিলেন।