বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা নির্বাহী কর্মকর্তার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

By মেহেরপুর নিউজ

August 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

সোমবার দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিব হাসান হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিব হাসান হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, চারিত্রিক গঠন, উত্তম আচরণ সহ বই পড়া,খেলাধূলার প্রতি উদ্বুদ্ধ করেন। পরে তিনি হান্নানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করেন।এ সময় হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল-আমিন হোসেন, প্রধান শিক্ষক শাহানাজ পারভীন সেখানে উপস্থিত ছিলেন।