বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা নির্বাহী কর্মকর্তার জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

February 22, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে তিনি জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার মান এবং অন্যান্য কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিন, উপাধাক্ষ শামসুর রহমান টুটুল এ সময় সেখানে উপস্থিত ছিলেন।