বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা পরিষদের উদ্দ্যোগে বিভিন্ন ক্লিনিককে নেবুলাইজার মেশিন ও ঔষুধ বিতরণ

By মেহেরপুর নিউজ

May 23, 2022

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন ক্লিনিকে নেবুলাইজার মেশিন ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর শহরের ২৬ টি ক্লিনিকে নেবুলাইজার মেশিন ঔষধ বিতরণ করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে ক্লিনিক মালিকদের হাতে নেবুলাইজার মেশিন ও ঔষধ তুলে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলোক কুমার দাস সেখানে উপস্থিত ছিলেন।