মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।
রবিবার বিকালের দিকে মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্প মাল্য অর্পণ করা হয়। সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা সেখানে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করেন।
এ সময় মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।