মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল হাশেমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হওয়ায় আবুল হাসেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আবুল কাশেম সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান।