বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলামকে শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

May 11, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত রয়েছে।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ আনারুল ইসলাম ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আনারুল ইসলাম সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান।