বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা ২য় বার নির্বাচিত

By মেহেরপুর নিউজ

May 11, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা প্রথম ব্যক্তি হিসেবে দ্বিতীয়বারের মতো সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে লতিফুন নেছা লতা মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে । পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে লতিফুন নেছা লতা প্রথমবারের মতো মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লতিফুন নেছা লতা ব্যাপক ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হন।