বর্তমান পরিপ্রেক্ষিত

উপনির্বাচন শেষে ভোট গণনা শুরু

By মেহেরপুর নিউজ

July 27, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়েছে।

সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত বিরোতীহীন ভাবে ভোটদান পর্ব চলে। মেহেরপুর পৌরসভাসহ সদর উপজেলার ৭ টি ইউনিয়নে একযোগে ৮৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল অত্যন্ত কম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২৮ থেকে ২০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব কেন্দ্রে চলছে এখন ভোট গণনা।