নির্বাচন

উৎসাহ-উদ্দীপনায় মেহেরপুরে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

By Meherpur News

February 12, 2026

মেহেরপুর নিউজঃ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে। দিনভর ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।