শিক্ষা ও সংস্কৃতি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ।। জেলায় পাশের হার ৫৪.৫৮ ভাগ

By মেহেরপুর নিউজ

August 03, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট: আজ শনিবার সারাদেশে এক যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।যশোর শিক্ষা বোর্ডের অধীনে মেহেরপুর জেলার ৩ টি উপজেলার মোট ৭ টি কেন্দ্রে মোট ৩ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় পাশের হার ৫৪.৫৮ ভাগ এবং মুজিবনগর উপজেলায় পাশের হার ৪৩.৭৩ ভাগ। মেহেরপুর সদর উপজেলা থেকে মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩০ জন। মুজিবনগর উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।মেহেরপুর জেলার মধ্যে সেরা ফলাফল বয়ে এনেছে মেহেরপুর সরকারী মহিলা কলেজ।এ বছর জিপিএ-৫ প্রাপ্তির প্রতিযোগীতায় জেলার প্রথম স্থান ধরে রেখেছে কলেজটি। কলেজটি থেকে জিপিএ’৫ পেয়েছে ১৭ জন। দ্বিতীয় স্থান ধরে রেখেছে গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। তৃতীয় স্থানে রয়েছে গাংনী ডিগ্রি কলেজ। জিপিএ’৫ পেয়েছে ৯ জন।

 এর মধ্যে মেহেরপুর সরকারি কলেজে থেকে ৩১৩ জন পরীক্ষার্থিদের মধ্যে পাশ করেছে ১৯২ জন। জিপিএ’৫ পেয়েছে ৪ জন।পাশের হার ৬১.৩৪%। মেহেরপুর সরকারি মহিলা কলেজে থেকে ৫২৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৩১২ জন এর মধ্যে জিপিএ’৫ পেয়েছে ১৭ জন । পাশের হার ৫৯.৫৪%। মেহেরপুর পৌর কলেজ থেকে ৩৫৫ জন ছাত্রছাত্রীদের মধ্যে পাশ করেছে ২২৪ জন এর মধ্যে জিপিএ ‘৫ পেয়েছে ৮ জন । যার পাশের হার ৬৩%। মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজ থেকে ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩২৪ জন এর মধ্যে জিপিএ’৫ পেয়েছে মাত্র ১ জন।যার পাশের হার ৪৯.৭৭%। গাংনী ডিগ্রি কলেজ থেকে  ৩৬০ পরীক্ষার্থীদের মধ্যে  পাশ করেছে ২১০ জন। জিপিএ’৫ পেয়েছে ৯ জন। পাশের হার ৫৮% । গাংনী মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪৩ জন। জিপিএ’৫ পেয়েছে ২জন । পাশের হার ৬৬.২১% ।এ আরবি কলেজ থেকে ১২৩ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৭৩ জন। জিপিএ’৫ পেয়েছে মাত্র ১ জন। পাশের হার ৫৯.৩৫%। গাংনীর সন্ধানী স্কুল ও কলেজ থেকে ৭৮ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৬৩ জন। জিপিএ’৫ পেয়েছে ১৫ জন।পাশের হার ৮০.৭৬%। মহাজনপুর কলেজ থেকে ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পাশ করেছে। এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ থেকে ২৯ জনের মধ্যে ২৮ জন, আহামদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যাট কলেজ থেকে ৬৯ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ৬৫ জন, আননুর টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যাট কলেজ থেকে ৫৭ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ৪০ জন পাশ করেছে।