শিক্ষা ও সংস্কৃতি

এইচ এস সি পরীক্ষার ফল প্রকাশ ।। জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ সরকারী মহিলা কলেজের

By মেহেরপুর নিউজ

August 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট: সারা দেশের ন্যায় একযোগে মেহেরপুরেও ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সারাদেশে পাশের হার সন্তোষজনক হলেও যশোর বোর্ডে ফলাফল বিপর্যয় হয়েছে। যশোর বোর্ডের মধ্যে মেহেরপুর জেলার ফলাফল আরো শোচনীয়। মেহেরপুরের বিভিন্ন কলেজ থেকে পরীক্ষার ফলাফল সংগ্রহ করেছেন সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান । মিজানুর রহমানের তথ্যের ভিত্তিতে রিপোর্টটি তৈরী করেছেন বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন—– মেহেরপুর সরকারী কলেজ: ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৮ জন। যেখানে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৮ জন। শুধু মাত্র বিজ্ঞান বিভাগ থেকে।  পাশের হার ৫৪ %। মেহেরপুর সরকারী মহিলা কলেজ: জিপিএ ৫ প্রাপ্ত’র সংখ্যা জেলায় সর্বাধীক হলেও পাশের হার ৫৪ %। ৬১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯ জন।

মেহেরপুর পৌর কলেজ: ৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯৭ জন। পাশের হার শতকরা ৪৯ %। জিপিএ ৫ পেয়েছে মাত্র ২ জন। মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজ: পাশের হার শতকরা ৬৮ভাগ হলেও জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন।  ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৮১ জন।

গাংনী মহিলা কলেজ: ৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৩ জন । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন। পাশের হার শতকরা ৬৪ ভাগ।

করমদি কলেজ: ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৭ জন। পাশের হার শতকরা৬০ %।

এ আর বি কলেজ:১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৪১ জন। কোনো জিপিএ-৫ পাইনি। পাশের শতকরা হার ২৯ ভাগ। যাদুখালী স্কুল এন্ড কলেজ: ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের শতকরা হার ৬২ ভাগ কারিগরী বিভাগ: মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩জন । শতকারা পাশের হার ৫২ ভাগ।

বিস্তারিত আসছে…..