মেহেরপুর নিউজ :
মেহেরপুর কোট পুলিশের এএসআই জাকির হোসেনের চাকরি থেকে অবসর গ্রহণ করায় কোট পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কোট পুলিশের ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী এএসআই জাকির হোসেন, এসআই ইনলাক প্রমূখ। পরে বিদায়ী এ এসআইকে জাকির হোসেনকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।