খেলাধুলা

একমাত্র খেলায় পারে দেশকে বিশ্বের দরবারে পরিচিতি ঘটাতে —এমপি জয়নাল আবেদীন

By মেহেরপুর নিউজ

November 15, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে যে কোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, একমাত্র খেলা ধুলায় পারে দেশকে বিশ্বের দরবারে পরিচিত করে দিতে।

জয়নাল আবেদীন রোববার রাতে তার কার্যালয়ে মেহেরপুরের কয়েকটি ক্লাবকে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানের সময় খেলোয়াড় ও কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট  এসময় সেখানে উপস্থিত ছিলেন।

এম পি জয়নাল আবেদীন ,খেলা-ধূলার মধ্যে নিজেকে মনোনিবেশ করলে খারাপ চিনৱা মাথায় আসবে না। তাই যুব সমপ্রদায়কে খেলার মাঠ মুখি হতে হরে।