বর্তমান পরিপ্রেক্ষিত

একাডেমি কাপ ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুর এম কে এস পি জয়ের অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 22, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি’র উদ্যোগে নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত একাডেমি কাপ ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুর এম কে এস পি জয়ের অব্যাহত রেখেছে।

বুধবার অনুষ্ঠিত মেহেরপুর এম কে এস পি খুলনা এভারগ্রীন ক্রিকেট একাডেমিকে ২ উইকেটে পরাজিত করে। টস জিতে মেহেরপুর এম কে এস পি প্রতিপক্ষ খুলনা এভারগ্রীন ক্রিকেট একাডেমি কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

প্রথমে ব্যাট করতে নেমে খুলনা মেহেরপুরে এমকেএসপি’র বোলারদের তোপের মুখে ৩৬ ওভারে মাত্র ৮৯ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুরের পক্ষে ইউসুফ, ওমর, রিদওয়ান ও সেলিম দুটি করে এবং মাসুম একটি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে এম কে এস পি ৩২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রিসান দলের পক্ষে অপরাজিত ২২ রান করেন। এদিকে এর আগে এম কে এস পি তাদের প্রথম খেলায় যশোর ক্রিকেট একাডেমি কে পরাজিত করে।