মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা ও রক্তস্নাত একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে মেহেরপুর শহরের সার্কিট হাউজ সড়কে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়াজান আলী। বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সফুরা খাতুন, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।