বর্তমান পরিপ্রেক্ষিত

একুশে বইমেলায় আসছে মেহেরপুরের কবি রাফিয়া আক্তার পলির কাব্যগ্রন্থ ধানি রঙের শাড়ি

By মেহেরপুর নিউজ

February 13, 2022

মেহেরপুর নিউজ:

ধানি রঙের শাড়ি ” মূলত এটি একটি দুঃখি রোমান্টিক ধাঁচের কাব্যগ্রন্থ। যেখানে দেশাত্মবোধের চিহ্ন পাওয়া যায় “সবিনয় নিবেদন ” এর মতো কবিতায়। মা, মাটি, প্রেমিকার চিরন্তন সত্য জাগ্রত ভালোবাসা, প্রেমিকের ছোট্ট উপহারের বিরহডালা এই কাব্যগ্রন্থ।

অমর একুশে বইমেলা ২০২২ প্রকাশিত হতে যাচ্ছে মেহেরপুরের কবি রাফিয়া আক্তার পলির লেখা কাব্যগ্রন্থ ধানি রঙের শাড়ি। বইটি শব্দশিল্প প্রকাশনীর একুশে বইমেলায় পাওয়া যাবে ৩৪২,৩৪৩ নং স্টলে। জানা গেছে কাব্যগ্রন্থটি কবি রাফিয়া আক্তার পলির চতুর্থ কাব্যগ্রন্থ।

এর আগে তিনি লাল টিপ, সোনালী পারের নক্ষত্র(যৌথ) এবং কবিতার উৎস(যৌথ) নামের আরও তিনটি কাব্যগ্রন্থ লিখেছেন। এছাড়াও তিনি ফুরিয়ে যাওয়া আলো, ভালো থাক ভালোবাসা, তোমার স্পর্শ নামের তিনটি উপন্যাস এবং ভোর হয়ে এলো, আমের বনে ঘ্রাণে, গল্পটা মহানায়কের নামের তিনটি ছোটদের গল্প লিখেছেন।