বর্তমান পরিপ্রেক্ষিত

এক পশলা বৃষ্টিতে কয়েক লক্ষ টাকার পোস্টার নষ্ট

By মেহেরপুর নিউজ

June 14, 2022

মেহেরপুর নিউজ:

মাত্র ৫ মিনিটের এক পশলা বৃষ্টি, কয়েক লক্ষ টাকার পোস্টার নষ্ট। রাতের আঁধারে আবারো প্রার্থীরা পোস্টার টানিয়ে নিজেদের উপস্থিতি জানান দিল।

আগামীকাল মেহেরপুর পৌরসভা সহ মেহেরপুর সদর উপজেলা ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলরসহ ইউপি সদস্যরা তাদের প্রচারণার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত পোস্টারে পোস্টারে নিজ নিজ এলাকার সহ ভোটকেন্দ্রের সামনে ছেঁয়ে ফেলে।

কদিন যাবৎ মেঘ লাগলেও বৃষ্টি হয়নি। হঠাৎ করেই সন্ধ্যার ঠিক পূর্বে প্রচণ্ড মেঘ পরে ৫ মিনিটের একপশলা বৃষ্টি হওয়ার পরপরই লক্ষ লক্ষ টাকার পোস্টার মুহূর্তেই নষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। বৃষ্টি থামার পর পরই প্রার্থীরা আবারো ভোটকেন্দ্রের সামনে নতুন করে পোস্টার টাঙ্গাতে দেখা গেছে।