বর্তমান পরিপ্রেক্ষিত

এক পশলা বৃষ্টিতে জনজীবনে সস্তি

By মেহেরপুর নিউজ

May 01, 2016

মেহেরপুর নিউজ, ০১ মে: অবশেষে বৃষ্টির দেখে পেল মেহেরপুরের মানুষ। এ পশলার বৃষ্টিতে মানুষের মধ্যে নেমে এসেছে সস্তি।

রবিবার বিকালে যদিও অল্প কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছে সাথে সামান্য শীলও পড়েছে। এসময় চারিদিকে অন্ধকার নেমে এসে অন্য রকম এক পরিবেশের সৃষ্টি হয়। এসময় তার পরও মানুষের মধ্যে  আনন্দ লক্ষ করা গেছে। অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। ভিজতে  ভিজতে পথ চলছে অনেকেই। পাড়া মহল্লায় শিশুরাও বৃষ্টিতে ভিজছে আর ছাতা নিয়ে ছুটাছুটি করছে বৃষ্টির সময়।  সব কিছু মিলিয়ে যেন সুন্দর একটি মুহুর্ত কেটেছে মেহেরপুরের মানুষের।

এদিকে কদিন ধরেই মাড়া মহল্লায় ছেলে-মেয়েরা ”আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই” বলে আল্লাহর কাছে বৃষ্টি চাইছিল।  গত কয়েক দিনের প্রচন্ড গরমে যখন জন-জীবন অতিষ্ঠ ঠিক তখনই বৃষ্টির এই আগমনী বার্তায় মানুষের জীবনে ফেলেছে সস্তির নিশ্বাস। বৃষ্টি শেষে এথন ঠান্ডা হাওয়া বিকাল গড়িয়ে সন্ধা নেমে এসেছে। ঠান্ডা পরিবেশে কাটাচ্ছে সময়।