বর্তমান পরিপ্রেক্ষিত

এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছে মেহেরপুর বাসি

By মেহেরপুর নিউজ

June 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন: হঠাৎ করে  মঙ্গলবার বিকালে আকাশ কেমন যেন ভারি হয়ে মেঘে ঢেকে গেল। কিছুক্ষন পরে শুরু হলো বৃষ্টি। মেহেরপুর বাসি মনে করলো হয়তো আল্লাহ আমাদের দিকে তাকাল।মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে কয়েক সপ্তাহ ধরে একটু বৃষ্টির জন্য মানূষ সকল ভেদাভেদ ভুলে এক সাথে এসতেসকার নামাজ আদায় করা সহ আল্ল­াহর কাছে সকল সময় দোয়া প্রার্থনা করে আসছে। আর তার জন্য বুঝি এই বৃষ্টি। আল্লাহ বৃষ্টিটা কে বেশিক্ষন স্থায়ি না করে ২০মিনিট পরে তা বন্ধ করে দেন ।তার পড়েও মেহেরপুর বাসি ভিতরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

গত এক মাস ধরে মেহেরপুরে কোন বৃষ্টির দেখা মেলেনি। প্রচন্ড খরায় পুড়ছে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা । কোন ফসলের ভাল ফলন নেই। মাটি ফেঁটে চৌচির হয়ে গেছে।