বর্তমান পরিপ্রেক্ষিত

এডভোকেট ইয়ারুল ইসলামের রুদ্রনগরে গণসংযোগ

By মেহেরপুর নিউজ

September 03, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর গ্রামে গণসংযোগ করেছেন। সোমবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামে গণসংযোগ করেন। এ সময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। রুদ্রনগর গ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।