মেহেরপুর নিউজ, ১ এপ্রিল : মেহেরপুর জেলার নবাগত জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মেহেরপুরের এনজিও প্রতিনিধিগন।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম এর কক্ষে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। জেলা এনজিও সমিতির সভাপতি মোসারফ হোসেনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে ব্র্যাকের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন, খান ফাউন্ডেশনের প্রতিনিধি রেহেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।