এস এম মেহেরাব হোসেন:
ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্ক ফোর্স এনসিটিএফ এর অনলাইন প্রতিভা পুরস্কার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিএফ এর বিভিন্ন জেলার আয়োজনে সেভ দ্য চিলড্রেন ও হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের ২৪ টি জেলা। শুক্রবার সকালের দিকে অনলাইনের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ এনসিটিএফ এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএস রোহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
মেহেরপুর জেলা এনসিটিএফ’র চাইল্ড পার্লামেন্ট সদস্য ফারিয়া আফরিন এলিসা ও কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সভাপতি তারিফ মুস্তাফিজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেভ দ্য চিলড্রেন এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহি অফিসার মুসব্বেরুল ইসলাম, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুস্ময় দাস, রাজশাহী জেলা এনসিটিএফ সভাপতি রেজওয়ান ইসলাম, ইয়ুথদের পক্ষে বক্তব্য রাখেন এস এম আব্দুল মান্নাফ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার রহমতুল্লা রুমি, ডেপুটি ম্যানেজার আবু জাফর, ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান সৈকত, ফারজানা বাশার প্রমূখ। উল্লেখ্য, এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত ও পরিচালিত।