বর্তমান পরিপ্রেক্ষিত

এপ্রিল মাসেই ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের শূন্য আসনের উপনির্বাচন

By মেহেরপুর নিউজ

April 02, 2013

 

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: চলতি এপ্রিল মাসেই মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের শূন্য আসনের উপনির্বাচন হওয়ার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কমিশন। এ মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফশীল ঘোষনা করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপন ও সমন্বয় শাখা-১’র সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্মাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছে। উপনির্বাচনে  ২ হাজার ৬’শ ১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে ১ হাজার ৩’শ ৩৩ জন পুরুষ এবং ১ হাজার ২’শ ৮০ জন মহিলা ভোটার রয়েছে। উল্লেখ্য,চলতি বছরের ২৮ জানুয়ারী সন্ত্রাসীদের গুলিতে মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুল নিহত হওয়ায় মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডশূন্য হয়। জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে আগামী ২৭ এপ্রিলের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থাগ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) কে অনুমতি প্রদান করা হয়।