বর্তমান পরিপ্রেক্ষিত

এমকেএসপি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

December 31, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এমকেএসপি’র) ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শনিবার বিকালে এমকেএসপি’র প্রশিক্ষণ মাঠে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

এমকেএসপি’র পরিচালক ও মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ক্রিকেটার সাদাত আহমেদ বুড়ো, একে আজাদ টিটু,মানজারুল ইসলাম প্রমূখ। পরে সেখানে কেক কেটে এমকেএসপি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।