বর্তমান পরিপ্রেক্ষিত

এম জি এইচ এস ক্রিকেট টুর্নামেন্টে ২০০৯ তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

April 24, 2023

মেহেরপুর নিউজ:

স্টাসিস গ্রুপ ও কেয়া ষ্টোর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ২০০৯ তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ২০০৯ এর ব্যাচ ৬ উইকেটে ২০০৬ কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০০৬ ব্যাচ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেতু ২৭ করে রান করেন ।জবাবে খেলতে নেমে ২০০৯ এর ব্যাচ ১ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।অমি দলের পক্ষে ৩১ রান করেন।