বর্তমান পরিপ্রেক্ষিত

এম জি এইচ এস ক্রিকেট টুর্নামেন্টে উদ্যোক্তা সিমন ফেয়ার প্লে ট্রফি গ্রহণ

By মেহেরপুর নিউজ

April 25, 2023

মেহেরপুর নিউজ:

স্টাসিস গ্রুপ ও কেয়া ষ্টোর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি লাভ করেছে স্বাগতিক ২০০৪ ব্যাচ।মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক ২০০৪ ব্যাচ সেমিফাইনাল খেলায় ২০০২ ব্যাচের কাছে পরাজিত হলেও প্রথম রাউন্ডের দুটি ম্যাচ সহ সেমিফাইনাল খেলায় খেলোয়াড়দের সু আচরণ।খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেওয়ার কারণে তাদেরকে ফেয়ার-প্লে ট্রফি প্রদান করা হয়। টুর্নামেন্টেরের মূল উদ্যোক্তা সাইদুর রহমান সিমন ফেয়ার প্লে ট্রফি গ্রহণ করেন।